মুছে ফেলা ছবির প্রিভিউ সংরক্ষণ করে উইন্ডোজ ১১

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

উইন্ডোজ ১১ থেকে কোনো ছবি মুছে ফেললেও তার ছোট আকারের প্রিভিউ বা থাম্বনেইল কম্পিউটারে থেকে যেতে পারে। ফাইল এক্সপ্লোরারে কোনো

2026-10-04T13:38:18+00:00
2026-10-04T13:42:27+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
মুছে ফেলা ছবির প্রিভিউ সংরক্ষণ করে উইন্ডোজ ১১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
উইন্ডোজ ১১ থেকে কোনো ছবি মুছে ফেললেও তার ছোট আকারের প্রিভিউ বা থাম্বনেইল কম্পিউটারে থেকে যেতে পারে। ফাইল এক্সপ্লোরারে কোনো ছবি, ভিডিও বা নির্দিষ্ট ধরনের নথির প্রিভিউ তৈরি হলে দ্রুত দেখানোর জন্য উইন্ডোজ ১১ তা থাম্বনেইল ক্যাশে সংরক্ষণ করে। মূল ফাইল মুছে ফেলার পরও এই ক্যাশে থাকা প্রিভিউ স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না।

থাম্বনেইল ক্যাশ ব্যবহারকারীর প্রোফাইলের একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষিত হয়। সেখানে থাম্বক্যাশ-৩২, থাম্বক্যাশ-৯৬, থাম্বক্যাশ-২৫৬ ও থাম্বক্যাশ-১০২৪ নামের স্টোরেজ ফাইল থাকতে পারে। এগুলোতে বিভিন্ন আকারের ছবির প্রিভিউ সংরক্ষিত থাকে।

উইন্ডোজ ভিস্তার সময় থেকেই থাম্বনেইল ক্যাশ ব্যবস্থাটি চালু রয়েছে। এর আগে মাইক্রোসফট থাম্বস ডিবি ফাইল ব্যবহার করত, যা আলাদা আলাদা ফোল্ডারে সংরক্ষিত থাকত। তবে কোনো ছবি ডাউনলোড করে মুছে ফেললেই যে তার প্রিভিউ ক্যাশে থেকে যাবে এমন নয়। উইন্ডোজ লেটেস্টের পরীক্ষায় দেখা গেছে, কিছু ছবি ডাউনলোড করে পরে মুছে ফেলার পরও সেগুলোর কোনো প্রিভিউ থাম্বনেইল ক্যাশে পাওয়া যায়নি।

কারণ সাধারণত ফাইল এক্সপ্লোরার বা অন্য কোনো অ্যাপ ছবি প্রদর্শনের সময় থাম্বনেইল তৈরি করলেই সেটি ক্যাশে সংরক্ষিত হয়। ছবি কখনো প্রিভিউ হিসেবে প্রদর্শিত না হলে তার থাম্বনেইল ক্যাশে তৈরি নাও হতে পারে।

থাম্বনেইল ক্যাশ মূল ছবির ফাইল থেকে আলাদা জায়গায় সংরক্ষিত হয়। ফলে মূল ছবি মুছে ফেললেও সংশ্লিষ্ট ছোট প্রিভিউটি ক্যাশে থেকে যেতে পারে। তবে এসব থাম্বনেইল মূল ছবির পূর্ণাঙ্গ কপি নয়। 

এগুলো ছোট আকারের প্রিভিউ হওয়ায় মূল ছবির অনেক বিস্তারিত তথ্য থাকে না। প্রিভিউটি কতটা স্পষ্ট থাকবে, তা এর আকার ও ছবির বিষয়বস্তুর ওপরও নির্ভর করে।

উইন্ডোজ ১১-এর ডিস্ক ক্লিনআপ সুবিধা ব্যবহার করে ক্যাশে থাকা থাম্বনেইল মুছে ফেলা যায়। এতে সংরক্ষিত থাম্বনেইল মুছে যাবে। পরে ফাইল এক্সপ্লোরারে বিভিন্ন ফোল্ডার খুললে প্রয়োজন অনুযায়ী উইন্ডোজ আবার নতুন থাম্বনেইল তৈরি করবে।


উইন্ডোজ ১১ প্রো, এন্টারপ্রাইজ ও এডুকেশন সংস্করণে গ্রুপ পলিসি এডিটর ব্যবহার করে স্থায়ীভাবে থাম্বনেইল ক্যাশ বন্ধ করা যায়। এ জন্য জিপিএডিট ডট এমএসসি খুলে ব্যবহারকারী কনফিগারেশন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এরপর উইন্ডোজ কম্পোনেন্টস ও ফাইল এক্সপ্লোরারে গিয়ে ডিলিট থাম্বনেইল ক্যাশিং নীতি চালু করতে হবে। উইন্ডোজ ১১ হোম সংস্করণে ফাইল এক্সপ্লোরারের অলওয়েজ শো আইকনস ইনস্টেড অব থাম্বনেইলস সুবিধা চালু করা যায়। এতে ছবির থাম্বনেইল প্রিভিউ দেখানো বন্ধ হবে এবং নতুন থাম্বনেইলও তৈরি হবে না।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   উইন্ডোজ  প্রিভিউ সংরক্ষণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: