মধ্যপ্রাচ্য থেকে রফতানি বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
সোমবার গ্রিনিচ মান সময় ভোর সাড়ে ৪টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১৮ ডলারে নেমে আসে বলে জানিয়েছে রয়টার্স।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯০ দশমিক ১২ ডলারে দাঁড়ায়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়ে যায়।
এদিকে জি৭ভুক্ত দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি অবকাঠামোয় আরও ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকলেও তেল রফতানি বৃদ্ধি এবং জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার সিদ্ধান্ত আপাতত দাম কমিয়ে রাখার জন্য যথেষ্ট বলে জানিয়েছেন কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার।
সময়ের আলো/জেডি