পিরোজপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) ৪৮

2026-10-05T14:50:18+00:00
2026-10-05T14:50:18+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম 
গ্রেফতার মো. মানিক হাওলাদার। ছবি : সময়ের আলো
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৮ বরিশাল।

সোমবার (৫ অক্টোবর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত (৪ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একাই বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে প্রধান আসামি মানিক হাওলাদারসহ ৪-৫ জন দুষ্কৃতকারী সুকৌশলে তার ঘরে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বক গণধর্ষণ ও পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে, মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পিরোজপুর  গৃহবধূ  গণধর্ষণ  হত্যা মামলা  প্রধান আসামি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: