ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানে ১০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোরে শুরু হওয়া ‘অপারেশন ডন অব ইয়েমেনে’ এখন পর্যন্ত ৩২৪টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোটটি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সোমবার ভোরের অভিযানে ১০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়।
তিনি বলেন, ইয়েমেনের মাটিতে থাকা সরকারি বাহিনীকে সহায়তা দিতে আমরা সার্বক্ষণিক বিমান সহায়তা দিয়ে যাচ্ছি।
জোটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতেও বিমান নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি চলমান লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীকে স্থল অভিযানে সহায়তা দিতে আকাশপথে সামরিক সহায়তাও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সময়ের আলো/ইউএমএইচ