পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ও জেঠাতো বোন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে

2026-10-05T22:36:18+00:00
2026-10-05T22:36:18+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ পিএম 
মারিয়া ও সাদিয়া। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ও জেঠাতো বোন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকার হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো দক্ষিণ ধর্মপুর এলাকার প্রবাসী মুহাম্মদ সরওয়ার আলমের মেয়ে মারিয়া (৬) ও মুহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে সাদিয়া (৬)। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুই শিশু শিক্ষার্থীার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পরে সবার অগোচরে বসত ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায় দুই শিশু। অনেক খোঁজাখোজির পর সেখানে ভাসতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় জে.কে মেমোরিয়াল হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম মাসুদ বলেন, লোকমুখে শুনেছি। তবে কেউ থানায় অবহিত করেনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পুকুরের পানি  প্রাণ গেল দুই বোনের  ফটিকছড়ি  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: