পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের

2026-10-06T08:27:45+00:00
2026-10-06T09:07:26+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:২৭ এএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৯:০৭ এএম
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে আজ। ছবি : সংগৃহীত
২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা আসার কথা রয়েছে।

প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে। তবে, নোবেল কমিটির বাছাই প্রক্রিয়া গোপন থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিতভাবে কারও নাম জানা যায় না। গবেষণার গুরুত্বের পাশাপাশি উলফ প্রাইজ, ব্রেকথ্রু প্রাইজসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক পুরস্কার পাওয়া বিজ্ঞানীদেরও সম্ভাব্য বিজয়ী হিসেবে আলোচনায় রাখা হয়।


এবার সম্ভাব্য বিজয়ীদের আলোচনায় কোয়ান্টাম তথ্যবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান ও কনডেন্সড ম্যাটারের মতো ক্ষেত্র গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আহারোনভ-বোহম ইফেক্ট এবং জিওমেট্রিক বা বেরি ফেজ নিয়ে দীর্ঘদিনের গবেষণার জন্য ইয়াকির আহারোনভ ও মাইকেল বেরির নাম আবারও আলোচনায় এসেছে। ১৯৯৮ সালে তারা যৌথভাবে উলফ প্রাইজ পেয়েছিলেন। সাম্প্রতিক কিছু পূর্বাভাসেও এ দুজনের নাম উঠে এসেছে।

এ ছাড়া, কোয়ান্টাম কম্পিউটিং ও উচ্চশক্তির জ্যোতির্পদার্থবিজ্ঞানও সম্ভাব্য পুরস্কারপ্রাপ্তির ক্ষেত্র হিসেবে আলোচিত হচ্ছে। ২০২৬ সালের উলফ প্রাইজ পাওয়া জুন ইয়ের নামও নতুন করে আলোচনায় এসেছে। ইমেজিং ও সময় পরিমাপের ক্ষেত্রে অতি-নির্ভুল অপটিক্যাল পারমাণবিক ঘড়ি উন্নয়নে তার কাজ বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।

তবে শেষ পর্যন্ত কোন গবেষণার স্বীকৃতি হিসেবে এবং কারা এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন, তা জানা যাবে আজকের আনুষ্ঠানিক ঘোষণার পরই।

সময়ের আলো/মহু

  বিষয়:   পদার্থবিজ্ঞান  নোবেল  বিজয়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: