নওগাঁয় দুই সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর সাপাহার ও পত্নীতলা উপজেলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে, পুশইন চেষ্টা ঠেকিয়ে

2026-10-06T15:02:28+00:00
2026-10-06T15:13:49+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
নওগাঁয় দুই সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৩:১৩ পিএম
সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ছবি : সংগৃহীত
নওগাঁর সাপাহার ও পত্নীতলা উপজেলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে, পুশইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়।


এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, ‘আজ সকালে বিএসএফ সদস্যরা পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে ৩ জনকে এবং সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ জনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে। ৭ জনের মধ্যে একজন নারী এবং ছয়জন পুরুষ। এর মধ্যে সাপাহারে পুশইন চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বর্তমানে ওই ৭ জন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ওই এলাকায় বিজিবি কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে বজায় রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’

সময়ের আলো/মহু
  বিষয়:   নওগাঁ  সীমান্ত  পুশইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: