‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দই যেন না থাকে : খাদ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ

2026-10-07T09:47:53+00:00
2026-10-07T09:47:53+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দই যেন না থাকে : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ এএম 
সিদ্ধিরগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সময়ের আলো
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। 

এ সময় মন্ত্রী আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত আমরা বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়িনি। ভবিষ্যতেও যাতে দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


পুষ্টিকর চাল উৎপাদনের যে প্রকল্পটি নেওয়া হয়েছে, সেটি কবে উদ্বোধন বা চালু হবে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলতে পারছি না। আমরা আজ এখানে এসেছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিলে উপস্থিত হয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টায় তিনি নারায়ণগঞ্জের সাইলোতে পৌঁছান। সেখানে সাইলো ও এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কর্নেল মিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম এবং খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজুসহ সংশ্লিষ্ট দফতরের লোকজনসহ আরও অনেকে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিন্ডিকেট  শব্দ  খাদ্যমন্ত্রী  সিদ্ধিরগঞ্জ  নারায়ণগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: