বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ৩৬ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
এক নজরে কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : কর অঞ্চল-রংপুর
বিভাগ : অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
চাকরির ধরন : সরকারি
পদ সংখ্যা : ৫টি
লোকবল নিয়োগ : ৩৬ জন
আবেদন করার মাধ্যম : অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট : https://tax.rangpur.gov.bd
পদের নাম : উচ্চমান সহকারী
পদের সংখ্যা : ৭টি
বেতন : ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৮টি
বেতন : ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৮টি
বেতন : ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : গাড়িচালক
পদসংখ্যা : ৪টি
বেতন : ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ৯টি
বেতন : ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আবেদন শুরু : ১১ অক্টোবর ২০২৬
আবেদন শেষ : ২৮ অক্টোবর ২০২৬
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/মহু