নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই

2026-10-08T09:32:27+00:00
2026-10-08T09:32:27+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৩২ এএম 
বাংলাদেশ ও ভারতের পতাকা। সংগৃহীত ছবি
বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই বৈঠক আগামীকাল শুক্রবার শেষ হবে।   

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের পথে থাকা বিভিন্ন বাধা, পাটজাত পণ্যের ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ একাধিক ইস্যু তুলে ধরবে বাংলাদেশ।  

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। 


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতীয় বাজারে ১৭৫ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। বিপরীতে একই সময়ে ভারত বাংলাদেশে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। 

চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের বিভিন্ন কাঁচামালের পাশাপাশি কাপড়, সুতা ও তুলা আমদানি করে থাকেন। 


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   নয়াদিল্লি  বাংলাদেশ-ভারত  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: