গাংনীতে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর)

2026-10-08T16:20:28+00:00
2026-10-08T16:20:28+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাংনীতে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম 
মেছো বাঘের শাবক। ছবি : সময়েরে আলো
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্থানীয় কয়েকজন কৃষক কবরস্থানের পাশে শাবকগুলোকে খেলতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক সেখানে গিয়ে তিনটি শাবক উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, শাবকগুলো সম্ভবত কাছাকাছি কোনো ঝোপঝাড় বা গর্ত থেকে বেরিয়ে এসে কবরস্থানের পাশে অবস্থান করছিল। উদ্ধারের পর শাবকগুলোকে ওই এলাকাতেই নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

 আরও পড়ুন

তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে স্থানান্তর বা ছেড়ে না দিয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা উচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই

  বিষয়:   গাংনী  মেছো বাঘ  বাচ্চা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: