সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। কবিতা, কথাসাহিত্য ও গবেষণাধর্মী লেখার সীমানা ভেঙে

2026-10-08T17:10:22+00:00
2026-10-08T17:17:42+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৫:১৭ পিএম
ছবি : এক্স@নোবেল প্রাইজ
সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। কবিতা, কথাসাহিত্য ও গবেষণাধর্মী লেখার সীমানা ভেঙে অভিনব সাহিত্যভাষা তৈরির জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

৭৬ বছর বয়সি এই সাহিত্যিকের কাজকে ‘সাহসী ও সৃজনশীল’ হিসেবে উল্লেখ করেছে নোবেল কমিটি। তাদের ভাষ্য, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে কারসন সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ তৈরি করেছেন।

নোবেল পুরস্কার মূলত একজন সাহিত্যিকের সামগ্রিক জীবনকর্মের স্বীকৃতি। বিশ্বসাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ৯ লাখ পাউন্ড বা ১২ লাখ মার্কিন ডলার।

অ্যান কারসন শুধু কবি ও প্রাবন্ধিক নন, প্রাচীন গ্রিক সাহিত্যের অনুবাদক হিসেবেও তার খ্যাতি রয়েছে। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ক্লাসিকস বিষয়ে অধ্যাপনা করেছেন।


তার সাহিত্যকর্মে প্রাচীন গ্রিক সাহিত্য, কবিতা, দর্শন ও আধুনিক জীবনভাবনার এক অভিনব মেলবন্ধন দেখা যায়। এই স্বাতন্ত্র্যই সমকালীন বিশ্বসাহিত্যে তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাহিত্য  নোবেল  কানাডিয়ান কবি  অ্যান কারসন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: