ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ

‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার

2026-10-08T17:16:06+00:00
2026-10-08T17:16:06+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম 
উপজেলা প্রশাসন, মৎস্য দফতর ও কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে। ছবি : সময়ের আলো
‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন, মৎস্য দফতর ও কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে। 

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ জাল বিক্রয়ের উদ্দেশে দোকানে রাখার দায়ে ব্যবসায়ী শাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তারুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার ও কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।  


উল্লেখ্য, রাষ্ট্রীয়ভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করায় মোরেলগঞ্জ সদর বাজার ও পানগুছি নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ইলিশ সংরক্ষণ  অভিযান  জাল ধ্বংস  ব্যবসায়ীকে জরিমানা  বাগেরহাট  মোরেলগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: