রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তুতি, ব্রিটিশ নৌসেনা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর (রয়্যাল নেভি) এক সদস্যকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন

2026-10-08T18:28:49+00:00
2026-10-08T18:28:49+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তুতি, ব্রিটিশ নৌসেনা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর (রয়্যাল নেভি) এক সদস্যকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ এনেছে ব্রিটেন। 

২৪ বছর বয়সি অ্যাবল সিম্যান টেডি ইয়ং রয়্যাল নেভিতে ওয়ারফেয়ার ইন্টেলিজেন্স বিভাগে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে তাকে হাজির করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, ইয়ং দায়িত্ব পালনের সময় যেসব ব্রিটিশ প্রতিরক্ষা ও গোয়েন্দা নথিতে প্রবেশাধিকার পেয়েছিলেন, সেগুলোর কিছু নিজের কাছে রেখে দেন। একই সঙ্গে সংবেদনশীল তথ্য বিদেশি শক্তির কাছে প্রকাশের প্রস্তুতিও নেন বলে অভিযোগ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের মধ্যে রুশ ভাষায় একটি বার্তা অনুবাদ করা এবং রাশিয়ার কাছে তথ্য পাঠানোর জন্য লোকজনকে আমন্ত্রণ জানানো একটি ওয়েব পোর্টালের সন্ধান করার বিষয়ও রয়েছে।

ইয়ংয়ের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ২১ মে পর্যন্ত সময়ে সুরক্ষিত তথ্য প্রকাশের প্রস্তুতি নেওয়া এবং বিদেশি শক্তির স্বার্থে ওই তথ্য সংগ্রহ, কপি, রেকর্ড বা নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে সন্দেহজনক তৎপরতার ঘটনায় যে তদন্ত চলছে, ইয়ংয়ের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছিল। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার বেডফোর্ডশায়ারে নিজের বাড়ি থেকে ইয়ংকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর এই আইনে অভিযোগে অভিযুক্ত হওয়া ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রথম সদস্য তিনি। 


লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান হেলেন ফ্লানাগান বলেন, দায়িত্বে থাকা একজন সামরিক সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। তদন্তের পুরো সময়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে পুলিশ।

রয়্যাল নেভির এক মুখপাত্রও ইয়ংয়ের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিচারিক কার্যক্রম চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা অনুচিত বলে জানিয়েছেন তিনি।

ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারক অ্যানাবেল পিলিং ইয়ংকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর লন্ডনের ওল্ড বেইলিতে তাকে পরবর্তী শুনানিতে হাজির করা হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাশিয়া  গুপ্তচরবৃত্তি  প্রস্তুতি  ব্রিটিশ নৌসেনা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: