নানা পাটেকরের মৃত্যু, অভিনেত্রী তনুশ্রী বললেন ‘ইভিল ডেড’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় অভিনেতা নানা পাটেকর। তার মৃত্যুতে পুরো বলিউডডে শোকের

2026-10-08T19:20:57+00:00
2026-10-08T19:23:41+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নানা পাটেকরের মৃত্যু, অভিনেত্রী তনুশ্রী বললেন ‘ইভিল ডেড’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৭:২৩ পিএম
নানা পাটেকর ও তনুশ্রী দত্ত। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় অভিনেতা নানা পাটেকর। তার মৃত্যুতে পুরো বলিউডডে শোকের ছায়া নেমে এলেও অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতার প্রয়াণকে ‘ইভিল ডেড’ বলে পরিহাস করেছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘শয়তানের মৃত্যু হলো’।

নানা পাটেকরের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর মাধ্যমে এই প্রতিক্রিয়া দিয়েছেন।


অভিনেতার নাম উল্লেখ না করেই তনুশ্রী বলেন, “খবরটা শুনলাম। আমি একটা অনুষ্ঠানের জন্য লখনউয়ে যাচ্ছি। আপাতত সেদিকেই মনোযোগ দিতে চাই। এমন একটা দিনে এই ঘটনাটা সত্যিই খুব অদ্ভুত। লখনউয়ে একটা বড় অনুষ্ঠান রয়েছে আমার। তবে এখন একটাই চিন্তা, সব মিডিয়া হয়ত সন্ধ্যায় ‘ইভিল ডেড’ নিয়ে আলোচনা করবে। তাই কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত, সেটা ঠিক করে তবে মতামত জানাব। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল।”

উল্লেখ্য, ২০১৮ সালে যৌন হেনস্থার অভিযোগ তুলে নানা পটেকরের বিরুদ্ধে সরব হয়েছিলেন তনুশ্রী। সেই সময়ে দেশে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে আন্দোলন চলছিল। তনুশ্রী জানিয়েছিলেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময়ে তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল। তার এই অভিযোগের পরেই ভারতে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   নানা পাটেকর  তনুশ্রী  ইভিল ডেড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: