নিখোঁজের ৪দিন পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

নিখোঁজের ৪দিন পর বস্তাবন্দি অবস্থায় কলেজশিক্ষার্থী চৌধুরী ফুয়াদ হাসান রোহানের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া

2026-10-08T21:49:50+00:00
2026-10-08T21:49:50+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৪দিন পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম 
চৌধুরী ফুয়াদ হাসান রোহান। ছবি : সংগৃহীত
নিখোঁজের ৪দিন পর বস্তাবন্দি অবস্থায় কলেজশিক্ষার্থী চৌধুরী ফুয়াদ হাসান রোহানের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকায় বাগানের ভেতরের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুয়াদ হাসান ধুলদী রঘুনাথপুর গ্রামের মো. ফরহাদ চৌধুরীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ই অক্টোবর বিকেলে নিজ বাড়ি ধুলদী রঘুনাথপুর থেকে কামালদিয়াকান্দি যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হন ফুয়াদ। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ৬ই অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা বাগানের ভেতরের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কলেজ ছাত্র রোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাগানের ভেতরের একটি ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় ছিল। গত ৫ই অক্টোবর থেকে রোহান নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। প্রযুক্তির সহায়তাসহ বিভিন্নভাবে বিষয়টি নিয়ে কাজ করছিল পুলিশ।

ওসি আরও বলেন, মরদেহের পেটে কাটার চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মুনীর হোসেন। এসময় জেলা পুলিশ, ডিবি পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নিখোঁজ  ৪দিন পর  কলেজ শিক্ষার্থী  মরদেহ উদ্ধার  রাজবাড়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: