ডিএমপিতে একযোগে ৮ পুলিশ পরিদর্শক বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার

2026-10-08T22:27:48+00:00
2026-10-08T22:27:48+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিএমপিতে একযোগে ৮ পুলিশ পরিদর্শক বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, মিরপুর বিভাগের দুটি গুরুত্বপূর্ণ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি এবং যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে পল্লবী ও রূপনগর থানার বর্তমান ওসিসহ কয়েকজন কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন বিশেষায়িত ও তদন্ত বিভাগে বদলি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।


এ ছাড়া শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) এবং রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহাদুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ. কে. এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডিএমপি  পুলিশ পরিদর্শক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: