চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সক্ষমতা বৃদ্ধিতে স্বাক্ষরিত চুক্তিকে কেন্দ্র করে দেশ বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে বন্দরের কোনো কর্মী চাকরিচ্যুত হবেন না; বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতারির দ্বিতীয় অবস্থান দ্রুত পুনরুদ্ধার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, বাংলাদেশের মতো এমন ধর্মীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয় এবং এটি আমাদের জন্য গর্বের বিষয়।
সময়ের আলো/জোই