আপনাকে ভীষণ মনে পড়বে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে শোকে মুহ্যমান ভারতীয় অভিনয় জগৎ। বলিউড-সংশ্লিষ্ট সবাই নানাভাবে তাদের শোক জানিয়েছেন, জানাচ্ছেন এই

2026-10-10T03:18:38+00:00
2026-10-10T03:18:38+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নানা পাটেকারের মৃত্যুতে স্মৃতিকাতর শাহরুখ
আপনাকে ভীষণ মনে পড়বে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১৮ এএম 
ছবি : সংগৃহীত
ভারতীয় চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে শোকে মুহ্যমান ভারতীয় অভিনয় জগৎ। বলিউড-সংশ্লিষ্ট সবাই নানাভাবে তাদের শোক জানিয়েছেন, জানাচ্ছেন এই অভিনেতার মৃত্যুতে। এর মধ্যে বলিউড বাদশাহ শাহরুখ খান নানা পাটেকারকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।  

আনন্দ সময়ের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো হুবহু : ‘প্রথমবার যখন তার সঙ্গে দেখা হয়েছিল, শ্রদ্ধা আর জড়তার কারণে বারবার নিজের চুলে হাত বোলাচ্ছিলাম। সেটা দেখে তিনি আমার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘নায়ক সাজতে যেও না, তুমি একজন অভিনেতা!’

পাটেকার কখনো কাউকে খুশি করার জন্য মিথ্যে প্রশংসা করতেন না। কেউ যা শুনতে চাইত, তা-ও বলতেন না। বরং যা বলা দরকার, সেটাই সোজাসাপটা বলে দিতেন। এমনই ছিলেন নানা— কিছুটা রুক্ষ, ভীষণ স্পষ্টভাষী, অকপট ও সৎ। আর তার হাসিটা ছিল অসাধারণ সুন্দর।

ভালোবাসা প্রকাশেরও তার নিজস্ব একটা ধরন ছিল। প্রথমে চিৎকার করে বকতেন, দু-চারটে কড়া কথা শুনিয়ে দিতেন, তারপর কখন যে সেই বকুনির আড়াল থেকে ভালোবাসা বেরিয়ে আসত বুঝতেই পারা যেত না। তার রাগের মধ্যেও মিশে থাকত এক অদ্ভুত মমতা। তিনি আমাকে ভালোবাসতেন, আমিও তাকে ভালোবাসতাম ভীষণভাবে। তিনি ছিলেন আমার পথপ্রদর্শক, শিক্ষক, সমালোচক এবং বন্ধু। 

নানা, আপনার তীব্র ব্যক্তিত্ব, প্রাণখোলা হাসি, পাগলামি আর অফুরন্ত ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। শুধু একটা আক্ষেপ রয়ে গেল, আপনার সঙ্গে যদি আরও কিছু সময় কাটাতে পারতাম! যদি আরেকবার কথা হতো, আরেকবার তর্কে জড়াতাম, এক কাপ চা হাতে বসে গল্প করতাম কিংবা ক্যারম বোর্ডে আরেকটা খেলা জমিয়ে তুলতাম!


আপনার চলে যাওয়ায় শুধু চলচ্চিত্র জগতে নয়, অসংখ্য মানুষের হৃদয়ে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। আপনাকে কতটা মিস করব, তা বলে বোঝানো সম্ভব নয়। শুধু এটুকু জানি, আপনার বলা কথাগুলো আজীবন বুকের মধ্যে আগলে রাখব।

আপনার সেই কথাটা কখনো ভুলব না— ‘নায়ক হতে গিয়ে অভিনেতা হয়ে ওঠার পরিচয়টা হারিয়ে ফেলো না’। কী গভীর একটা কথা! শুধু অভিনয়ের জন্য নয়, জীবনের জন্যও এ যেন এক অমূল্য শিক্ষা।

ভালোবাসি আপনাকে নানা। আপনাকে ভীষণ মনে পড়বে। এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না, আমার প্রিয় হিরো, আমার প্রিয় অভিনেতা!

বিদায়, নানা। আপনি থেকে যাবেন আমাদের ভালোবাসায়, স্মৃতিতে আর আপনার রেখে যাওয়া অমূল্য শিক্ষায়।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   নানা পাটেকার  স্মৃতিকাতর  শাহরুখ খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: