নতুন আঙ্গিকে ‘প্রেমের সমাধি’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

তিন দশক পর নতুন আঙ্গিকে এসেছে ‘প্রেমের সমাধি’ সিনেমার টাইটেল গান ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে

2026-10-10T03:45:49+00:00
2026-10-10T03:45:49+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন আঙ্গিকে ‘প্রেমের সমাধি’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
তিন দশক পর নতুন আঙ্গিকে এসেছে ‘প্রেমের সমাধি’ সিনেমার টাইটেল গান ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’। গানটির মূল কোরাস একই রেখে নতুন একটি গান বানানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’। অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

নতুন আঙ্গিকের গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর গেয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে মিলনের সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
মূল ‘প্রেমের সমাধি’ গানটির রচয়িতা দেলোয়ার জাহান ঝন্টু এবং এর সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের  সমাধি’ সিনেমার টাইটেল গানের দৃশ্যে অভিনয় করেছেন বাপ্পারাজ ও শাবনাজ।  সেই সময় গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ ভাইরাল হওয়ার পর ফের চর্চায় আসে গানটি।


সেই রেশ ধরে এবার নতুন আঙ্গিকে এলো ‘প্রেমের সমাধি’। অনুপম মিউজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কালজয়ী গানটিকে নতুন প্রজন্মের সামনে ভিন্ন আঙ্গিকে নিয়ে আসার জন্যই তারা এ উদ্যোগ নিয়েছেন। পুরোনো গানের আবেগ ও পরিচিত কোরাসের সঙ্গে আধুনিক সংগীতায়োজনের সমন্বয় ঘটানো হয়েছে নতুন এই সংস্করণে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   প্রেমের সমাধি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: