দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দুর্গা মাকে নিবেদিত নতুন

2026-10-10T04:13:26+00:00
2026-10-10T04:13:26+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:১৩ এএম 
ছবি : সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দুর্গা মাকে নিবেদিত নতুন গান ‘জয় মা দুর্গা’। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজার আবহকে সামনে রেখে ভক্তিমূলক এই গানটি দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’-এর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে। 

দুর্গাপূজাকে কেন্দ্র করে নির্মিত গানটিতে দেবী দুর্গার মহিমা, ভক্তি ও অসাম্প্রদায়িক চেতনার আবহ তুলে ধরা হয়েছে।

গানটি শ্রোতাদের মাঝে পূজার আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ‘জয় মা দুর্গা’ গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জি। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও নির্মাণে থাকছে নান্দনিক উপস্থাপনা ও নৃত্য পরিকল্পনা।

গানটি পরিচালনা করেছেন এ বাবুল, কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওগ্রাফিতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদকে। দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে গানটির ভিডিওতে ভক্তি, আবেগ, নৃত্য ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয় করা হয়েছে। 


শ্রোতা-দর্শকদের কাছে গানটি উপভোগ্য হয়ে উঠবে— এমন প্রত্যাশা শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টদের। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে বিশেষ গান প্রকাশিত হয়ে আসছে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   দুর্গাপূজা  ড. অরূপ রতন চৌধুরী  গান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: