বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ি নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ- শাশুড়ির নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

2026-10-10T10:35:20+00:00
2026-10-10T10:35:20+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ি নিহত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এএম 
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ি নিহত। ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ- শাশুড়ির নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। 

স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন উফেজা ও ফরিদা বেগম। বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টায় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  বকশীগঞ্জ  বাসচাপা  বউ-শাশুড়ি  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: