পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনার বিশেষ তিথি হলো মহালয়া। যা দেবীর মর্তে আগমনের বার্ত নিয়ে আসে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজার ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই দিন থেকেই।
শনিবার (১০ অক্টোবর) ভোর থেকে পটুয়াখালীতে শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখড়া মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা।
পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় কোমলমতি শিশু সহ বিভিন্ন বয়সের শিল্পীরা ভক্তিগীতি ও নৃত্য প্রদর্শন করেন। এ সময় সবাই মা দুর্গার আগমনে অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা কামনা করেন।
এই দিনে সনাতন ধর্মের দেবতা ব্রাহ্মণ, বিষ্ণু ও শিবের তেজস্বী থেকে মা দুর্গার সৃষ্টি হয়। এরপর সব দেবতা তাদের শক্তির অংশ হিসাবে মা দুর্গার দশ হাতে দশটি অস্ত্র প্রদান করে। পরবর্তীতে মা দুর্গা মহিষাসুর বধের মধ্যদিয়ে স্বর্গ, মর্ত্য ও পাতালে শান্তি প্রতিষ্ঠা করেন। ধর্ম প্রতিস্থাপন করেন।
সময়ের আলো/জোই