টেকনাফে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা

2026-10-10T13:02:00+00:00
2026-10-10T13:02:00+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:০২ পিএম 
টেকনাফে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া সীমান্তের কেওড়া বাগানে এ অভিযান চালান নাজিরপাড়া বিওপির বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় কেওড়া বাগান থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  মালিকবিহীন  ইয়াবা উদ্ধার  সময়ের আলো  কক্সবাজার  সীমান্তবর্তী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: