ওমরাহ পালন করলেন কেয়া পায়েল, বললেন ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালনের পর কাবা শরিফের সামনে

2026-10-10T13:32:10+00:00
2026-10-10T13:33:06+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল, বললেন ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ১:৩৩ পিএম
কাবা শরিফের সামনে কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালনের পর কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক ওয়ালে ভিডিওটি পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে তাকে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেন অভিনেত্রী।


ওই পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়ে কেয়া পায়েল লিখেছেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ 

সময়ের আলো/মহু
  বিষয়:   ওমরাহ  কেয়া পায়েল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: