উপজেলার দাবিতে উত্তাল দোহাজারী, ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের অন্যতম বৃহৎ জনপদ, চন্দনাইশ উপজেলার ‘দোহাজারী’ ইউনিয়নকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দোহাজারীর বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর)

2026-10-10T17:47:50+00:00
2026-10-10T17:47:50+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
উপজেলার দাবিতে উত্তাল দোহাজারী, ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম 
উপজেলার দাবিতে উত্তাল দোহাজারী। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের অন্যতম বৃহৎ জনপদ, চন্দনাইশ উপজেলার ‘দোহাজারী’ ইউনিয়নকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দোহাজারীর বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। এ সময় প্রায় ঘণ্টা যাবৎ যানচলাচল বন্ধ থাকে। 

​মানববন্ধনে বক্তারা জানান, অবহেলিত দোহাজারীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নিকার অনুমোদিত ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ না হওয়া পর্যন্ত শান্ত হবে না রাজপথ। দাবি আদায়ে পর্যায়ক্রমে মশাল মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ ব্লকেড কর্মসূচি এবং আমরণ অনশন কর্মসূচির ঘোষণাও দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় দোহাজারী অনেক আগেই উপজেলা হওয়ার যোগ্য ছিল। প্রশাসনিক জটিলতা ও দীর্ঘদিনের উপেক্ষার কারণে অঞ্চলটি উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে দোহাজারীকে উপজেলা হিসেবে ঘোষণা না করা হলে ব্লকেড কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। ​মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ রাজনৈতিক দল নির্বিশেষে দোহাজারীর সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

তাদের ভাষ্য, ২০১৮ সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানি ও তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে 'দোহাজারী সাঙ্গু' নামে একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে দোহাজারী একটি আধুনিক শহরে রূপান্তরিত হলেও দীর্ঘদিন ধরে অনুমোদিত ‘দোহাজারী সাঙ্গু’ থানা/উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া ঝুলে রয়েছে।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত চিঠিতে চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশের দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দিয়ে কেবল সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে একটি পৃথক উপজেলা গঠনের প্রস্তাবে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের সুপারিশ চাওয়া হয়। এই সিদ্ধান্তকে সরকারের পূর্বগৃহীত নীতিগত অবস্থান ও প্রশাসনিক নির্দেশনার সরাসরি পরিপন্থি বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, ​জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইতঃপূর্বের সম্মতি ও প্রশাসনিক নির্দেশনা বহাল থাকা সত্ত্বেও দোহাজারী পৌরসভা ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা গঠনের যে প্রক্রিয়া চলছে, তা স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থি এবং এলাকাটির অধিবাসীদের প্রতি চরম বৈষম্যের শামিল।

মানববন্ধন থেকে বক্তারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি ও পূর্ব নির্দেশনা অনুযায়ী প্রস্তাবিত 'দোহাজারী-সাঙ্গু উপজেলা' অনতিবিলম্বে বাস্তবায়নে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   উপজেলা  দাবি  দোহাজারী  মহাসড়ক  অবরোধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: