ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর)

2026-10-10T18:53:24+00:00
2026-10-10T18:53:24+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম 
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ছবি : সংগৃহীত
রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল বাদামি রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঢাকা ক্যান্টনমেন্ট  ট্রেন  কাটা  যুবক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: