দিল্লির যন্তর মন্তরে রোববার (১১ অক্টোবর) আবারও পদযাত্রা করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (১০ অক্টোবর) দলটির নেতা অজিঙ্ক্য শিন্ডে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।
এদিকে, সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে গণপরিবহনে বিধিনিষেধ আরোপের ঘটনায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে করা আবেদনের শুনানিতে রোববার বিশেষ বেঞ্চ বসবে ভারতের সুপ্রিম কোর্টে। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়েছে, ৯ অক্টোবর দেওয়া আদালতের নির্দেশ সত্ত্বেও দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
সময়ের আলো/জেডি