রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) আবারও হামলার ঘটনা ঘটেছে। এর পরপরই বিমানবন্দরটি খালি করা

2026-10-10T21:48:18+00:00
2026-10-10T21:48:56+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৯:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) আবারও হামলার ঘটনা ঘটেছে। এর পরপরই বিমানবন্দরটি খালি করা হয় এবং সেখানে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন আঞ্চলিক দুই কর্মকর্তা। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, বিমানবন্দরে হামলার পর আকাশপথে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়। তাঁরা প্রকাশ্যে কথা বলার অনুমোদন না থাকায় পরিচয় প্রকাশ করতে চাননি।

এর দুই দিন আগে বিমানবন্দরটিতে হামলায় একজন পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। গত এক সপ্তাহে বিমানবন্দরটি কয়েক দফা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রতিবেশী ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর এসব হামলা ঘটে।

এর আগের হামলাগুলোর দায় স্বীকার করেছিল হুতিরা। বুধবারের এক হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। তবে শনিবারের হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্কবার্তা দিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।


অন্যদিকে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের অনুগত বাহিনীর লড়াই আরও তীব্র হয়েছে। লোহিত সাগর উপকূলে হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ঠেকাতে সরকারি বাহিনীকে বিমান সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালির বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রিয়াদ বিমানবন্দর  হামলা  বন্ধ  উড়োজাহাজ চলাচল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: