‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ ৯ বছর পর মৌলিক গান নিয়ে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কুসুম সিকদার। সম্প্রতি প্রকাশিত তার নতুন গানের শিরোনাম

2026-10-10T23:08:19+00:00
2026-10-10T23:08:19+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ ৯ বছর পর মৌলিক গান নিয়ে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কুসুম সিকদার। সম্প্রতি প্রকাশিত তার নতুন গানের শিরোনাম ‘প্রবল ঘোর’। গানটি লিখেছেন তিনি নিজেই। এর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। 

সম্প্রতি নজরুলসংগীত ‘হেরা হতে হেলে দুলে’ এবং রবীন্দ্রসংগীত ‘কোন কাননের ফুল’ গেয়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার নিজের লেখা মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে এর শুটিং হয়েছে কক্সবাজারে। 

এতে কুসুম সিকদারের সঙ্গে মডেল হয়েছেন শাহ রাসেল। ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার। নতুন এই গানের মিউজিক ভিডিওটি কুসুম সিকদারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে কুসুম সিকদার জানান, ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। কিন্তু এরপর আর এটি নিয়ে কাজ করা হয়নি। এতদিন পর এসে গানটির মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। 


আসলে ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে আমার সবশেষ মৌলিক গান প্রকাশ হয়েছিল। এখনও কোথাও গেলে ‘নেশা’র কথা বলে অনেকেই। পাশাপাশি নতুন গান করতেও উৎসাহ দেন। তাই ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি।

প্রসঙ্গত, কুসুম সিকদার অভিনীত প্রথম চলচ্চিত্র খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ মুক্তি পায় ২০১০ সালে। ২০১২ সালে প্রেক্ষাগৃহে এসেছে তার দ্বিতীয় সিনেমা স্বপন আহমেদের ‘লাল টিপ’। গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে

  বিষয়:   প্রবল ঘোর  কুসুম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: