জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ

2026-10-11T18:45:25+00:00
2026-10-11T18:45:25+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম 
উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালীতে জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ৮ কেজি জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়।

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মাহবুবুল আলম (৩৫)।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। অভিযান চলাকালে বাজারে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। তবে বিক্রির জন্য রাখা জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, জেলি মিশিয়ে মাছ বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাছ বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের আইন মেনে চলতে হবে। মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 


অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান ও সুমন দাশ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   জেলি মেশানো চিংড়ি  জব্দ  ব্যবসায়ীকে জরিমানা  বোয়ালখালী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: