অভিনেত্রী নাসিমা খানের প্রয়াণ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

এক সময়ের বাংলা ও উর্দু চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরার

2026-10-11T21:12:00+00:00
2026-10-11T21:12:56+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অভিনেত্রী নাসিমা খানের প্রয়াণ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৯:১২ পিএম
নাসিমা খান। ছবি : সংগৃহীত
এক সময়ের বাংলা ও উর্দু চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৮২ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

চলচ্চিত্র শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন নাসিমা খান। এ অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সেখানে মৃত্যু হয় তার।


উল্লেখ্য, ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তারপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’তে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সিনেমার মাধ্যমেই জনপ্রিয়তা পান এ অভিনেত্রী। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে এক জনপ্রিয় মুখ ছিলেন নাসিমা খান। সবশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে।

নাসিমা খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। 

সময়ের আলো/মহু
  বিষয়:   অভিনেত্রী  নাসিমা খান  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: