ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট

2026-10-12T09:00:32+00:00
2026-10-12T09:00:58+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:০০ এএম 
অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১২ অক্টোবর) সকালে ডিবির প্রধান শফিকুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গুলশান আরাকে গ্রেফতার করা হয়। পরে গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে। তবে দেবাশীষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



সময়ের আলো/এমকে
  বিষয়:   ঢাকা  সাবেক সেনা কর্মকর্তা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: