রাজশাহীতে জমি নিয়ে বিরোধে ধাক্কায় চাচাতো ভাইয়ের মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মহানগরীতে জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি ও ধাক্কায় চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক

2026-10-12T09:26:40+00:00
2026-10-12T09:26:40+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে ধাক্কায় চাচাতো ভাইয়ের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:২৬ এএম 
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে ধাক্কায় চাচাতো ভাইয়ের মৃত্যু
রাজশাহী মহানগরীতে জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি ও ধাক্কায় চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক চাচাতো ভাই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর চন্দ্রিমা থানা এলাকায় বিসিক-২ সংলগ্ন কচুয়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জিয়ারুল ইসলাম (৪০)। সে ললিতহার এলাকার মৃত উসমান আলীর ছেলে। এ ঘটনায় মিনারুল নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। মিনারুল জিয়ারুল ইসলামের আপন চাচাতো ভাই। তার সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জমি নিয়ে জিয়ারুল ও তার চাচাতো ভাই মিনারুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য পরিবারের সদস্যরা একাধিকবার উদ্যোগ নিলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।


তিনি আরও জানান, রোববার রাতে জমি নিয়ে বিরোধের জেরে বিসিক-২ এলাকায় দুই পক্ষের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় মিনারুলের পক্ষের লোকজনের ধাক্কায় জিয়ারুল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর জিয়ারুলের পক্ষের লোকজনের হামলায় মিনারুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে দুই পক্ষের মধ্যে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ওসি বলেন, জিয়ারুলের মরদেহ রামেক হাসপাতালে রাখা আছে। পরিবার থেকে রাত পৌনে ১টা পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তা তদন্ত করা হবে। জিয়ারুলের মৃত্যু কী কারণে তা ময়নাতন্ত থেকে জানা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  জমি নিয়ে বিরোধ  ধাক্কা  চাচাতো ভাই  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: