কালিয়াকৈরে জুয়ায় আসক্ত যুবকের মরদেহ ইদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অনলাইন জুয়ায় আসক্ত, ঋণের বোঝা ও অভাব-অনটনের কারণে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার

2026-10-12T12:14:36+00:00
2026-10-12T12:15:03+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে জুয়ায় আসক্ত যুবকের মরদেহ ইদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ১২:১৫ পিএম
কালিয়াকৈর থানা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে অনলাইন জুয়ায় আসক্ত, ঋণের বোঝা ও অভাব-অনটনের কারণে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পূর্ব মৌচাক এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

নিহত শাহাব উদ্দিন নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে নিয়ে পূর্ব মৌচাক এলাকার সামশুল আলমের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জীবিকার সন্ধানে স্ত্রীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক পূর্বপাড়া এলাকায় বাসা ভাড়া নেন শাহাব উদ্দিন। পরে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। এরপর অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে তিনি পরিবার ও আশপাশের লোকজনের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন।

একদিকে ঋণের চাপ, অন্যদিকে সংসারের অভাব-অনটন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। রোববার রাত ১০টার দিকে তার স্ত্রী কর্মস্থলে থাকায় বাসায় একা ছিলেন শাহাব উদ্দিন। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী কর্মস্থল থেকে বাসায় ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  জুয়ায় আসক্ত  যুবক  মরদেহ ইদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: