প্রবাসীদের ভিসার মেয়াদ বাঁচাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে : বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভিসার মেয়াদ শেষের পথে থাকা এবং কর্মস্থলে ফিরতে সমস্যায় পড়া প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক

2026-10-12T14:06:23+00:00
2026-10-12T14:06:23+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
রিয়াদে ফ্লাইট বন্ধ
প্রবাসীদের ভিসার মেয়াদ বাঁচাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে : বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:০৬ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : সংগৃহীত
ভিসার মেয়াদ শেষের পথে থাকা এবং কর্মস্থলে ফিরতে সমস্যায় পড়া প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


বিমানমন্ত্রী বলেন, সৌদি আরবের যেসব বিমানবন্দরে বিমান চলাচল সম্ভব, সেসব বিমানবন্দরে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। রিয়াদগামী ১০টি ফ্লাইটে ৩ হাজার ৪৩১ জন যাত্রী যেতে পারেননি। যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিমান চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীবাহী ও ট্রানজিট ফ্লাইটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রবাসী  ভিসা  মেয়াদ  বিকল্প ফ্লাইট  ব্যবস্থা  বিমানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: