নড়াইলে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

স্ত্রী নিলুফা বেগমের (৫০) লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামী রোমান মোল্যাও (৬০)। রোববার (১১ অক্টোবর) ঘটনাটি ঘটেছে

2026-10-12T20:52:23+00:00
2026-10-12T20:55:31+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৮:৫৫ পিএম
স্বামী-স্ত্রীর জানাজা হয়েছে একই সঙ্গে। ছবি : সংগৃহীত
স্ত্রী নিলুফা বেগমের (৫০) লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামী রোমান মোল্যাও (৬০)। রোববার (১১ অক্টোবর) ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। 

রোববার জোহরের নামাজের পর স্থানীয় মাদরাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে।


রোমান মোল্যার বড় ছেলে হুমায়ুন কবিরসহ পরিবারের অন্যরা জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় ৭ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মাঝেমধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তিনি। এ পরিস্থিতিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতে মারা যান নিলুফা বেগম। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন তিনি। নামাজ শেষ করার পরই অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে জামাইসহ অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

স্বামী-স্ত্রীর মরদেহ নড়াইল জেলা হাসপাতাল হিমঘরে রাখা হয়েছে। সন্তান জসিম মোল্যা বিদেশ থেকে আসার পর মঙ্গলবার তাদের দাফন করার কথা রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   নড়াইল  স্বামী-স্ত্রী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: