পঞ্চগড়ে সারের অবৈধ মজুত, ২ ব্যবসায়ীর জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সারের অবৈধ

2026-10-12T21:32:01+00:00
2026-10-12T21:33:06+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে সারের অবৈধ মজুত, ২ ব্যবসায়ীর জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৩২ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৯:৩৩ পিএম
উপজেলা প্রশাসন অবৈধ সার মজুতের খবর পেয়ে অভিযান চালান। ছবি : সংগৃহীত
পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সারের অবৈধ মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া এবং গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে সার ও কীটনাশক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা ৬১ বস্তা সার জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেলোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী। অভিযানে জাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই মজুত রাখা ৯ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুত করছেন- এমন সংবাদের ভিত্তিতেই এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। জব্দকৃত ৭০ বস্তা সার মঙ্গলবার (১৩ অক্টোবর) সংশ্লিষ্ট ইউনিয়নের প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন।

সময়ের আলো/মহু
  বিষয়:   পঞ্চগড়  সার  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: