হুতিদের হামলা : সৌদির আকাশপথে বিপর্যয়, বাতিল ৯৯.৭ শতাংশ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের সপ্তাহান্তের প্রাণঘাতী হামলার

2026-10-12T21:40:04+00:00
2026-10-12T21:40:04+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হুতিদের হামলা : সৌদির আকাশপথে বিপর্যয়, বাতিল ৯৯.৭ শতাংশ ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম 
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের সপ্তাহান্তের প্রাণঘাতী হামলার পর সোমবার (১২ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।  

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর পর রোববারের আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় ১২ জন আহত হন।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, রোববার রিয়াদের বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের ৯৯.৭ শতাংশ বাতিল করা হয়। ফ্লাইটরাডার২৪-এর পর্যবেক্ষণেও শহরটির আকাশে কোনো উড়োজাহাজের উপস্থিতি দেখা যায়নি।

এই পরিস্থিতিতে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি এয়ারলাইন তাদের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ভেতরে এবং দেশটির আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রোববার মার্কিন এয়ারলাইনগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।


জার্মানির লুফথানসা গ্রুপ আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিল করেছে। এয়ার ফ্রান্স-কেএলএমও সৌদি রাজধানীতে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্তের মেয়াদ বাড়িয়ে অক্টোবরের শেষ পর্যন্ত নির্ধারণ করেছে।

এদিকে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে। এর ফলে সোমবার ও মঙ্গলবার রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে যাতায়াতের প্রায় ২০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

হুতিদের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় সৌদি আরবের অর্থনীতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। তেল উৎপাদন ও সংশ্লিষ্ট কার্যক্রম কমে যাওয়াসহ বিভিন্ন কারণে চলতি বছরে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হামলার প্রভাব পড়েছে রিয়াদের চলতি মাসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর ওপরও। এর মধ্যে রয়েছে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন এবং ডব্লিউপিসি এনার্জি কংগ্রেস। এসব অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই কয়েকজন শীর্ষ তেল নির্বাহীর নাম কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ ও জ্বালানি খাতের কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   হুতি  হামলা  সৌদি  আকাশপথ  বিপর্যয়  বাতিল  ফ্লাইট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: