প্রেমের টানে ভাইকে সঙ্গে নিয়ে জয়পুরহাটে ভারতীয় যুবক

জয়পুরহাট সংবাদদাতা

সারাদেশ

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটে ছুটে এসেছেন এক যুবক। সঙ্গে

2026-10-12T22:39:23+00:00
2026-10-12T22:39:23+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রেমের টানে ভাইকে সঙ্গে নিয়ে জয়পুরহাটে ভারতীয় যুবক
জয়পুরহাট সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ পিএম 
ভারতীয় নাগরিক দুই ভাই। ছবি : সংগৃহীত
ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটে ছুটে এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। 

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে ওই দুই ভারতীয় যুবকের দেখা মেলে। পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথি অনুযায়ী, তাঁরা পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশি ও তার ভাই মুর্শিদ চাপরাশি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ফারুকের। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের পরিণতি দিতে বিয়ের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। বর্তমানে তারা পূর্ণিমাদের বাড়িতে অবস্থান করছেন।

দুই ভারতীয় যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। তবে অভিযোগ উঠেছে, পূর্ণিমা ও তার পরিবারের সদস্যরা ওই দুই যুবকের সঙ্গে গণমাধ্যমকর্মী কিংবা স্থানীয় কাউকে সরাসরি কথা বলতে দিচ্ছেন না। সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে পূর্ণিমার ভাই তাঁদের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।


এ বিষয়ে পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে ছেলে-মেয়েরা মুঠোফোনে প্রেমের সম্পর্কে জড়ান। ফারুক ও তার বড় ভাই বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত দিয়ে তার বাড়িতে এসেছেন। তারাও ভারতে যাওয়ার জন্য ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছেন। ভিসা পেলেই ভারতে গিয়ে ফারুকের পরিবারের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে। তখন বিষয়টি সবাইকে জানানো হবে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ভারতীয় দুই নাগরিকের কালাইয়ে আসার খবর তারা পেয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রেমের টানে  জয়পুরহাট  ভারতীয় যুবক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: