পঞ্চগড় সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদককারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ কফ সিরাপসহ কাদেরুল ইসলাম (৪৫) নামে এক মাদককারবারিকে

2026-10-14T11:28:25+00:00
2026-10-14T11:28:25+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদককারবারি আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৮ এএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ কফ সিরাপসহ কাদেরুল ইসলাম (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৪ অক্টোবর) সকালে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়কের বিশেষ নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার সোহেল রানার নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় অবস্থান নেয়। 


এ সময় সন্দেহভাজন কাদেরুল ইসলামকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ভারতীয় ‘উইনসেরেক্স’ (WINCEREX) ১০০ মিলিলিটারের ৮০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি উদ্ধারকৃত এই মাদকের সিজার মূল্য ৩২ হাজার টাকা নির্ধারণ করেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড় সীমান্ত  ভারতীয় সিরাপ  মাদককারবারি  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: