ভোলার মনপুরায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশুটি মৃত্যুবরণ করে। শিশু আছিয়া জেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. ইসমাইলের কন্যা।
বাবা ইসমাইল জানান, মঙ্গলবার সকালে জ্বর ও সর্দি কাশি বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ১টায় হাসপাতালে মারা যায়। জোহরের নামাজের পর জানাজা শেষে দাফন করা হয়।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কবির সোহেল জানান, হামে আক্রান্ত হয়ে শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
সময়ের আলো/এনএন