ভারতের একাধিক স্থানে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দর, মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, একাধিক স্কুল, বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাড়ি এবং দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া

2026-10-24T09:07:19+00:00
2026-10-24T09:07:19+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতা বিমানবন্দর থেকে অমিতাভের বাড়ি
ভারতের একাধিক স্থানে বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:০৭ এএম 
হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। ছবি : সংগৃহীত
কলকাতা বিমানবন্দর, মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, একাধিক স্কুল, বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাড়ি এবং দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) পৃথক দুটি ঘটনায় এসব হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তবে কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

মুম্বাইয়ে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) মেয়র ঋতু তাওয়াদের দফতরে ইমেলের মাধ্যমে হামলার হুমকি আসে। এতে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ (কেএনএ) নামের একটি সংগঠনের পরিচয় দিয়ে হামলার পরিকল্পনার দাবি করা হয়।

পুলিশের বরাতে জানা গেছে, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, কয়েকটি নামী স্কুল এবং জুহুতে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’য় হামলার হুমকি দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের ‘ইন্ডিয়া ট্যুর’-এর কনসার্টও হুমকির তালিকায় রয়েছে।


মুম্বাই পুলিশের জোন-১-এর ডিসিপি মণীশ কালওয়ানিয়া জানিয়েছেন, হুমকির পর সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালানো হয়েছে। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। গত কয়েক মাসে ভুয়া হুমকিমূলক ইমেল পাঠানো কোনো চক্রের সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

এদিকে, একই দিন সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একটি মহিলা শৌচাগারে টিস্যু পেপারের ওপর হাতে লেখা হুমকির চিরকুট পাওয়া যায়। এতে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

এক পরিচ্ছন্নতাকর্মী চিরকুটটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) বিমানবন্দরে তল্লাশি চালায়। কোনো বিস্ফোরক না পাওয়ায়ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দুটি ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভারত  একাধিক  স্থান  বোমা  হামলা  হুমকি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: