প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৩১ এএম
পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেফতার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ছবি : সংগৃহীতফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেফতার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা এখনো জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার নামাজ পরিচালনা শেষে তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরেন। পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
তার গ্রেফতারের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাকে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। নতুন করে মসজিদটির খতিবকে গ্রেফতারের ঘটনায় সেখানে ফিলিস্তিনিদের ধর্মীয় কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/এমকে