প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম
হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ। ছবি : সময়ের আলোদিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।
বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন হিলিসিপি বিওপির সদস্যরা সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দায়িত্ব পালনকালে এসব পণ্য জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ৬টি, ৪ কেজি ওজনের কম্বল ১টি, ট্রেসমি শ্যাম্পু ১ লিটার ১টি, ক্যাশ কিং শ্যাম্পু ১ লিটার ৩টি, সানসিল্ক শ্যাম্পু ১ লিটার ১টি, ফিয়ামা শাওয়ার জেল ৮৯৫ মিলিলিটার ১টি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ ২৪০ মিলিলিটার ১টি ও ১৫০ মিলিলিটার ১টি, পন্ডস ফেসওয়াশ ৫০ গ্রাম ৩৬টি, ব্রোপ্লাস সাবান ১২৫ গ্রাম ১৬টি এবং ডাবর রেড পেস্ট ১৫০ গ্রাম ১১টি।
জব্দ করা পণ্যগুলোর মোট সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে অবৈধ পণ্য পাচার ও অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় সংস্থাটি।
সময়ের আলো/জোই