কম যত্নেই বেড়ে ওঠে যেসব ইনডোর প্ল্যান্ট

সময়ের আলো ডেস্ক

ফিচার

ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা বাড়ছে। তবে, ব্যস্ততার কারণে অনেকেই নিয়মিত গাছের যত্ন নিতে পারেন না। কখনো পানি দিতে

2026-11-02T13:54:23+00:00
2026-11-02T13:57:44+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
ফিচার
কম যত্নেই বেড়ে ওঠে যেসব ইনডোর প্ল্যান্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম  আপডেট: ০২.১১.২০২৬ ১:৫৭ পিএম
ঘরে গাছ রাখতে চাইলে এমন কিছু প্রজাতি বেছে নিতে পারেন, যেগুলোর পরিচর্যা তুলনামূলক সহজ। ছবি : সংগৃহীত
ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা বাড়ছে। তবে, ব্যস্ততার কারণে অনেকেই নিয়মিত গাছের যত্ন নিতে পারেন না। কখনো পানি দিতে ভুলে যান, কখনো প্রয়োজনীয় আলো-বাতাসের ব্যবস্থা করাও হয়ে ওঠে না। তাই ঘরে গাছ রাখতে চাইলে এমন কিছু প্রজাতি বেছে নিতে পারেন, যেগুলোর পরিচর্যা তুলনামূলক সহজ এবং অনিয়মিত যত্নেও টিকে থাকতে পারে। জেনে নেওয়া যাক এমন কয়েকটি ইনডোর প্ল্যান্টের কথা।

স্নেক প্ল্যান্ট

কম যত্নে বেড়ে ওঠা ইনডোর প্ল্যান্টের তালিকায় স্নেক প্ল্যান্ট বেশ পরিচিত। দীর্ঘদিন পানি না দিলেও গাছটি সহজে শুকিয়ে যায় না। সাধারণত মাটি পুরোপুরি শুকিয়ে গেলে পানি দিতে হয়। তবে, অতিরিক্ত পানি দিলে এর শিকড় ও পাতা পচে যাওয়ার আশঙ্কা থাকে। সরাসরি কড়া রোদ এড়িয়ে ঘরের আলো-বাতাসযুক্ত স্থানে রাখলে গাছটি ভালো থাকে।


জি জি প্ল্যান্ট

কম আলোতেও টিকে থাকতে পারে বলে জি জি প্ল্যান্ট ঘরের ভেতরে রাখার জন্য উপযোগী। বিশেষ করে যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও গাছটি বেড়ে উঠতে পারে। এর পরিচর্যাও তুলনামূলক সহজ। টবের মাটি শুকিয়ে গেলে পানি দিলেই চলে। অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা ঘরের ভেতরে, বারান্দায় কিংবা ছাদে- বিভিন্ন জায়গায় রাখা যায়। পর্যাপ্ত আলো পেলে গাছটি ভালোভাবে বেড়ে ওঠে। এটি খরা সহনশীল হওয়ায় ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন হয় না। টবের মাটি শুকিয়ে গেলে পানি দিতে হবে। তবে, ঘরের ভেতরে রাখলে জানালার কাছাকাছি পর্যাপ্ত আলো পায়, এমন জায়গা বেছে নেওয়া ভালো।


স্পাইডার প্ল্যান্ট

ঘরের সৌন্দর্য বাড়াতে স্পাইডার প্ল্যান্টও ভালো পছন্দ হতে পারে। বিশেষ করে জানালার পাশে বা বারান্দায় ঝুলন্ত টবে রাখলে দেখতে সুন্দর লাগে। তবে, সরাসরি কড়া রোদ এড়িয়ে চলতে হবে। টবের ওপরের মাটি শুকিয়ে এলে পানি দিতে পারেন। অতিরিক্ত পানি যেন টবে জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখা জরুরি।

মানি প্ল্যান্ট, পথোস ও লাকি ব্যাম্বু

মানি প্ল্যান্ট, পথোস ও লাকি ব্যাম্বু মাটির পাশাপাশি পানিতেও রাখা যায়। এ জন্য কাচের বোতল বা পাত্রে পরিষ্কার পানি নিয়ে গাছের ডাল ডুবিয়ে রাখতে পারেন। সাধারণত ৭ থেকে ১০ দিন পরপর পানি বদলে দিলে গাছগুলো সতেজ থাকে। ঘরের টেবিল, তাক কিংবা জানালার পাশে এসব গাছ সহজেই সাজিয়ে রাখা যায়।

সময়ের আলো/মহু

  বিষয়:   ইনডোর প্ল্যান্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: