অন্যের মানদণ্ডে নয়, নিজের মতো বাঁচুন

তাছনিয়া তাবাচ্ছুম

মতামত

মানুষ হিসেবে আমাদের সাইকোলজি অদ্ভুত। আমরা সবসময় নিজেকে বড় করে উপস্থাপন করতে পছন্দ করি। আমরা সেটাই বলতে চাই, যা সবাই

2026-11-09T16:57:23+00:00
2026-11-09T16:59:12+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মতামত
অন্যের মানদণ্ডে নয়, নিজের মতো বাঁচুন
তাছনিয়া তাবাচ্ছুম
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৪:৫৯ পিএম
অন্যের মানদণ্ডে নয়, জীবন সাজাই নিজের মানদণ্ডে। ছবি : সংগৃহীত
মানুষ হিসেবে আমাদের সাইকোলজি অদ্ভুত। আমরা সবসময় নিজেকে বড় করে উপস্থাপন করতে পছন্দ করি। আমরা সেটাই বলতে চাই, যা সবাই শুনতে পছন্দ করে। আমরা সেভাবে চলতে চাই, যা সকলে দেখতে পছন্দ করে। এই যে বলার বা চলার বিষয়টা অন্যের উপর ছেড়ে দিয়ে নিজেদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাই, তা কতটা যৌক্তিক? এই আমিত্বের মাঝে আমিটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে- তা হয়ত আমরা বুঝিই না! 

খেলাটা আসলে মস্তিষ্কের। আমরা আমাদের জীবন নিয়ে এতটাই অসন্তুষ্ট থাকি যে, অবচেতন মন আমাদের বাধ্য করে নিজেকে সবসময় সেভাবে উপস্থাপন করতে, যা সামনের মানুষটা দেখতে বা শুনতে চাইবে। আমি পকেটের পাঁচ টাকায় খুশি না, আমার মস্তিষ্ক এটাই ভাবতে চায় যে, আমার পকেটে পঞ্চাশ হাজার টাকা থাকবে। ভাবি, আমার ওঠা-বসা হবে একদল এলিট শ্রেণির সঙ্গে, অথচ আমি নিজের সামর্থ্যের প্রতি সচেতন নই।


আমি কোনোভাবেই নিজেকে সব থেকে উপরে দেখার ইচ্ছাটাকে ছোট করছি না। তবে, নিজের সামর্থ্যের প্রতিও সচেতন হওয়া জরুরি। শহরের এলিট পাড়ায় থাকলেই কেউ বড় হয়ে যায় না, আবার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়লেই কেউ জ্ঞানী হয়ে যায় না- এই ধারণাটুকু থাকা প্রয়োজন।

আজকাল অনেকের মধ্যেই দেখি, ছোট কোনো কলেজে পড়েছে বলতে লজ্জা পায়। কোন এলাকায় বাসা জিজ্ঞাসা করলে, বলতে গিয়ে ঘাবরে যায়। কোথায় চাকরি করে বলতে চায় না। বলে ,আছি ছোট খাটো একটা জব করছি। এই যে, ‘ছোট-খাটো’ শব্দটা বলে নিজেকে খাটো করা- এটা হয়ত অনেকেই বোঝেন না। কিছু মানুষের ভেতর আবার নিজেকে কত বেশি সুখি ও অর্থবান দেখানো যায়, সেই প্রতিযোগিতা চলে। কার কতটা জমি, কয়টা ফ্ল্যাট, কার পূর্ব পুরুষের কী কী ছিল, তার হিসাব কষাকষি চলে তাদের মনের অগোচরে। 


আসলে আমরা আমাদের নিজেদের অবস্থান, প্রাপ্তি, অর্জন এগুলো নিয়ে সন্তুষ্ট নই। আমাদের চোখে সবসময় অন্যের অর্জন বেশি গুরুত্ব পায়। আমরা নিজেকে ভালোবাসা ভুলে যাচ্ছি অন্যের মতো হতে গিয়ে। অথচ ভাবুনতো, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, কোন এলাকায় তিনি কেমন জীবন-যাপন করতেন? মহীয়সী নারী বেগম রোকেয়া কি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন পিএইচডি ডিগ্রি অর্জন করতে? অথচ মানুষ যুগের পর যুগ তাদের স্মরণ করছে শুধুমাত্র নিজস্ব কাজের জন্য। 

নিজেকে ভালো না বাসা, নিজের অর্জনে খুশি হতে না পারা বর্তমান সময়ে এক ধরনের অসুখে পরিণত হয়েছে। স্থান বা পদবী কখনোই কাউকে বড় মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি, তা বোঝার মতো জ্ঞান লোপ পাচ্ছে দিন দিন। সম্ভবত এদেরকে আমরা বোঝাতে অক্ষম হয়েছি যে, কর্মই তাদের অবস্থানকে উন্নত করতে পারে। নিজের কাজ ও অবস্থানকে সম্মান করতে পারলে সামনের মানুষও আমাদের সম্মান করবে। তাই অন্যের মানদণ্ডে নয়, জীবন সাজাই নিজের মানদণ্ডে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বাঁচা  সুখী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: