প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম
বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৫৯ পয়সা । ছবি : সংগৃহীতসপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের দরে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম কিছুটা কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৫৯ পয়সা।
এদিকে, বাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইউয়ান ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।
সময়ের আলো/এসকে