রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের স্বাধীনতা দিবস পালিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায়

2026-01-04T22:11:11+00:00
2026-01-04T22:11:40+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের স্বাধীনতা দিবস পালিত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ১০:১১ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের স্বাধীনতা দিবস পালিত। ছবি : সময়ের আলো
মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার রোহিঙ্গা ক্যাম্প- ১ এলাকার মফিজের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) উদ্যোগে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্প থেকে হাজার হাজার রোহিঙ্গা অংশগ্রহণ করেন। এসময় ইউসিআরের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ক্যাম্পের মাঝি, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সমাবেশে ইউসিআর নেতৃবৃন্দ জানান, রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায় এবং মাতৃভূমিতে প্রত্যাবাসনের লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, রোহিঙ্গাদের নাগরিক অধিকার স্বীকৃতি দিয়ে কার্যকর ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। 

বক্তারা বলেন, আমরা আমাদের রাষ্ট্র মিয়ানমারে ফিরে যেতে চাই। আমরা আর শরণার্থী হয়ে থাকতে চাই না। বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করেছে, এবার আমরা আমাদের জন্মভূমি মিয়ানমারে ফিরতে চাই।


সমাবেশে বক্তারা ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ শাসন থেকে মিয়ানমারের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরেন। একইসঙ্গে তারা ২০১৭ ও ২০২৪ সালে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বর্বরতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

এফআর
  বিষয়:   উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প  মিয়ানমারের স্বাধীনতা দিবস  পালিত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: