হঠাৎ উধাও এলপিজি, বেশি দামেও মিলছে না সিলিন্ডার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে হঠাৎ তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে।এ কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি

2026-01-05T17:32:03+00:00
2026-01-05T17:32:03+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হঠাৎ উধাও এলপিজি, বেশি দামেও মিলছে না সিলিন্ডার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে হঠাৎ তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। এ কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন বাসাবাড়ি ও ছোট ব্যবসার মালিকরা।

বিশেষ করে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের সংকট এখন চরম আকার ধারণ করেছে। 

স্থানীয় বাজারে নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

তারপরও অনেক দোকান ও ডিলার পয়েন্ট ঘুরেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। পাশাপাশি লাইনের গ্যাসের ওপর নির্ভরশীল এলাকাগুলোতেও তীব্র সংকট দেখা দিয়েছে।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে যথেষ্ট সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের বক্তব্য, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় দামও বেড়েছে।

পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকার বাসিন্দা আবু তালেব জানান, সিলিন্ডার গ্যাস না থাকায় বাসায় রান্না বন্ধ হয়ে গেছে। তিন দিন ধরে বিভিন্ন দোকানে খুঁজেও তিনি গ্যাস পাননি। এতে ভাড়াটিয়ারা বড় ধরনের সমস্যায় পড়েছেন।


হার্ডিঞ্জ স্কুলের সামনে চায়ের দোকান চালান আজহার আলী। তিনি বলেন, ‘শুনলাম ১ হাজার ৮০০ টাকা হলে পাওয়া যাবে। কিন্তু ২ হাজার টাকা নিয়েও ঘুরে আসলাম, কোথাও সিলিন্ডার পাইনি।’

ধামরাই বাজারের হোটেল ব্যবসায়ী জুলমত আলী বলেন, শীতে এমনিতেই ক্রেতা কম থাকে। তার ওপর গ্যাস সংকটে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু বলেন, ধামরাইয়ে আগে কখনো এমন সংকট দেখা যায়নি। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছেন।

তার দাবি, কয়েক দিন আগেও ১ হাজার ২৫৩ টাকার সিলিন্ডার এখন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ইসলামপুর এলাকায় সব কোম্পানির এলপিজি সিলিন্ডারের ডিলার হারুনার রশিদ বলেন, শীতে বিশ্ববাজারে এলপিজির চাহিদা বাড়ে। এ ছাড়া এ বছর আমদানির জাহাজ সংকটও দেখা দিয়েছে। একই সঙ্গে লাইনের গ্যাসের ঘাটতি থাকায় সিলিন্ডারের চাহিদা বাড়ছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   এলপিজি  সিলিন্ডার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: